Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দশম শ্রেণীতে বিগত বছরের রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....২০২৫ -২৬ সালের সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৯৯ .4% শতাংশ নম্বর নিয়ে আদিত্য মুখার্জি এবং অনুষ্কা বাগ বিদ্যালয়ের সর্বোচ্চ স্থান এবং অল ইন্ডিয়া সম্ভাব্য চতুর্থ স্থান গ্রহণ করছে। ৯৯.২ শতাংশ পে…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....

২০২৫ -২৬ সালের সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৯৯ .4% শতাংশ নম্বর নিয়ে আদিত্য মুখার্জি এবং অনুষ্কা বাগ বিদ্যালয়ের সর্বোচ্চ স্থান এবং অল ইন্ডিয়া সম্ভাব্য চতুর্থ স্থান গ্রহণ করছে। ৯৯.২ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে শিবম দাস। ৯৯ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে দেবশ্রীত পান্ডা ।বিদ্যালয়ে ২০২৫- ২৬ সালের মোট ১৩৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ১০০% উত্তীর্ণ হয়েছে ।আর ৯০% এর উপর নম্বর নিয়েছে ৮১ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গে ২১ টি  ডিএভি স্কুলের মধ্যে গড় নম্বরের ভিত্তিতে দ্বিতীয় স্কুল হিসাবে  স্থান পেয়েছে আমাদের মেদিনীপুর  শহরের  এই বিদ্যালয়।


ছাত্র ছাত্রীদের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং উচ্চ প্রশংসিত করেছেন অধ্যক্ষ শ্রী এন কে গৌতম  । তিনি জানিয়েছেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রমের ফল পেয়েছে এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে আগামী দিনে তারা আরো উন্নতি করবে এই আশা তিনি করেছেন ।

বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা কারা অত্যন্ত খুশির সঙ্গে  তাদের  এই সাফল্যে  কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।