Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগর শিশুনিকেতনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৭৬ জন.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়  বিদ্যাসাগর শিশু নিকেতন।  বিদ্যালয়ের …

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী ইংরেজি মাধ্যম বিদ্যালয় 

 বিদ্যাসাগর শিশু নিকেতন।  বিদ্যালয়ের উদ্যোগে ও পরিচালনায় এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের  সহযোগিতায় বিদ্যালয়ের রাঙামাটি ক্যাম্পাসে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি পূরণ করা এবং সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগ গ্রহণ করে।

বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী চন্দা মজুমদার জানান, ছিয়াত্তর (৭৬)জন  রক্তদাতা উৎসাহের সঙ্গে রক্তদান করেন। রক্তদান শিবিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।


উল্লেখযোগ্য বিষয়, এই মানবিক কর্মসূচিতে বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী চন্দা মজুমদারও স্বয়ং রক্তদান করে সকলকে অনুপ্রাণিত করেন।

সমাজসেবামূলক এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এদিনের শিবিরে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষিকা চন্দা মজুমদার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাবৃন্দ।