মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে Dudhshree Milk Producer Company ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই সংস্থাটি প্রায় ৬৫০টি গ্রামে মিল্ক কালেকশন পয়েন্ট গড়ে তুলেছ…
মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে Dudhshree Milk Producer Company ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই সংস্থাটি প্রায় ৬৫০টি গ্রামে মিল্ক কালেকশন পয়েন্ট গড়ে তুলেছে, যেখানে প্রায় ২৮,০০০ মহিলা সদস্য যুক্ত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, এই সমস্ত মহিলারাই এই প্রডিউসার কোম্পানির প্রকৃত মালিক।
সংস্থার চিফ এক্সিকিউটিভ কৃষ্ণেন্দু মণ্ডল সংস্থার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরে জানান, দুধশ্রী শুধুমাত্র দুধ উৎপাদন ও বিপণনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, রাজ্যের মহিলাদের কীভাবে আরও স্বনির্ভর করে তোলা যায়, সেই লক্ষ্য নিয়েই দুধশ্রী কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি অন্যান্য কৃষিজ পণ্য এবং গ্রামীণ মহিলাদের সামগ্রিক উন্নয়নের দিকেও সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
উদাহরণস্বরূপ, তিনি বলেনগত অর্থবছরে NDDB মৃদা এবং NDDB Dairy Services-এর সহযোগিতায় সদস্যদের জন্য ভর্তুকি মূলো ১০০টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি দৈনিক খরচ কমানোর নতুন পথও তৈরি করেছে।
এই উদ্যোগের ধারাবাহিকতায় রাইলা বিএমসি-র অন্তর্গত বুড়্যাপাট পাঁচখুরি গ্রামে ৫১ জন মহিলা সহায়িকা দিদিকে নিয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের মধ্যে সেরা ৫ জন পারফর্মারকে সম্মানিত করা হয়, যা তাঁদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতের জন্য উৎসাহ জোগায়।
এছাড়াও, গত বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দুইজন মেধাবী ছাত্রী-কুমারী মনীষা রায় (মাধ্যমিক ৮৮%) এবং কুমারী বিপাশা ঘোষ (উচ্চমাধ্যমিক- ৯০%)-কে ২০,০০০ টাকা করে মেধাবৃত্তি এবং সনদপত্র প্রদান করে সম্মানিত করা হয়। এই মেধাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে NDDB এবং NDDB Dairy Services |
এই মেধাবৃত্তি প্রদানের জন্য এবং দুধশ্রীর পাশে থেকে বাংলার ডেয়ারি সেক্টর ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সর্বদা সহযোগিতা করে যাওয়ার জন্য NDDB এবং NDDB Dairy Services এর প্রতি দুধশ্রী'র সমগ্র টিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে দুধশ্রী মিল্ক প্রডিউসার কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ডাঃ সোভন মণ্ডল। এছাড়াও আইবিপি বিভাগ থেকে সর্বজিত ভট্টাচার্য, ক্লাস্টার ম্যানেজার তোতন প্রামাণিক, এইচআর বিভাগ থেকে তন্ময় মাজি, এরিয়া অফিসার শওকত ইসলাম এবং ফ্যাসিলিটেটর প্রণব বিশ্বাস, রাহুল বেরা, পি ই এস বিভাগ থেকে সাগ্নিক রায় ও তুহিন প্রামাণিক এবং বি এম সি ইনচার্জ দেবাঞ্জন প্রামাণিক প্রমুখ।


