অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণে আবারও রদবদল। পূর্ব পাঁশকুড়া বিধানসভার সিদ্ধা হাই স্কুল মাঠে আয়োজিত বিজেপির ‘সংকল্প যাত্রা' কর্মসূচি থেকে বাম শিবিরকে বড় ধাক্কা দিলেন শুভেন্দু অধি…
অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণে আবারও রদবদল। পূর্ব পাঁশকুড়া বিধানসভার সিদ্ধা হাই স্কুল মাঠে আয়োজিত বিজেপির ‘সংকল্প যাত্রা' কর্মসূচি থেকে বাম শিবিরকে বড় ধাক্কা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন ২০০৬ সালের পূর্ব পাঁশকুড়া বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক অমিয় সাহু।সিদ্ধার জনসভায় অমিয় সাহুর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক সময়ের উল্লেখ্য বাম নেতা অমিয় সাহুর বিজেপিতে যোগদান পূর্ব পাঁশকুড়া এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, যারা এতদিন মানুষের জন্য কাজ করতে চেয়েও দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিলেন, তারা আজ একজোট হচ্ছেন। অমিয়বাবুর মতো অভিজ্ঞ মানুষের যোগদান প্রমাণ করে দিচ্ছে বাংলার মানুষ এখন পরিবর্তনের পরিবর্তন চাইছে।যোগদানের পর অমিয় সাহু জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের হয়ে কাজ করার একমাত্র বিকল্প মঞ্চ এখন বিজেপি। এলাকার উন্নয়নের স্বার্থে এবং বর্তমান সরকারের 'অপশাসনের' বিরুদ্ধে লড়াই করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন তাতে আমি অভিভূত। বিজেপি পরিবারের আন্তরিকতায় আমি মুগ্ধ। কোলাঘাটের মানুষ খুব সচেতন। আমার বিশ্বাস পূর্ব পাঁশকুড়া অর্থাৎ কোলাঘাটের প্রার্থী সুব্রত একজন ভালো মানুষ। মানুষের হয়ে কাজ করবে তাই ওকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখছি সাধারন মানুষের কাছে।
