Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নায় এস ইউ সি আই (সি) প্রার্থী জগদীশ মাইতির সমর্থনে নির্বাচনী প্রচার ও সভা

অরুণ কুমার সাউ, ময়না: নির্বাচনের রণদামামা বাজতেই ময়না বিধানসভা কেন্দ্রে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। এস ইউ সি আই (সি) দলের প্রার্থী জগদীশ মাইতিও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। শনিবার কুমরগঞ্জ বাজার এলাকায় প্র…


অরুণ কুমার সাউ, ময়না: নির্বাচনের রণদামামা বাজতেই ময়না বিধানসভা কেন্দ্রে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল গুলি। এস ইউ সি আই (সি) দলের প্রার্থী জগদীশ মাইতিও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। শনিবার কুমরগঞ্জ বাজার এলাকায় প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।এদিন সকাল থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েন প্রার্থী জগদীশ মাইতি। ময়না কৃপাসিন্দু বাজার এলাকায় একটি দীর্ঘ রোড শো এর আয়োজন করা হয়। রোড শো শেষে প্রার্থী সশরীরে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রার্থনা করেন। বিকেলে কুমরগঞ্জ এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় জগদীশ মাইতি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক ও দলের জেলা কমিটির সদস্য শম্ভু মান্না,ময়না লোকাল কমিটির সম্পাদক সুব্রত বাগ সহ অন্যান্য নেতারা।সভার শুরুতেই ময়না লোডিং-আপলোডিং ইউনিয়নের পক্ষ থেকে প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে দলের লড়াইয়ের কথা তুলে ধরেন।এবারের নির্বাচনে এস ইউ সি আই (সি) প্রার্থী একাধিক জনকল্যাণমূলক ও পরিকাঠামোগত উন্নয়নের দাবিকে হাতিয়ার করেছেন। তাঁর প্রচারের মূল বিষয়গুলি ছিলো কংসাবতী ও চন্ডীয়া নদীর বাঁধ দ্রুত পাকা করা এবং এলাকার সমস্ত নিকাশি খাল সংস্কার।

মল্লিকপুর মোড় থেকে ঢেউভাঙ্গা এবং ময়না বাজার থেকে তিওয়ারি মোড় পর্যন্ত বেহাল রাস্তা মেরামত। পুরষাঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মাণ।এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার মান বৃদ্ধি। ময়না এলাকার প্রধান অর্থকরী ফসলকে সরকারিভাবে 'অর্থকরী কৃষি উৎপন্ন' হিসেবে স্বীকৃতি দেওয়া "এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন," বলে সভায় আশাপ্রকাশ করেন প্রার্থী জগদীশ মাইতি।