অরুণ কুমার সাউ, তমলুক: ১৯শে এপ্রিল, রবিবার পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পারদ আরও বাড়তে চলেছে। তমলুক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এদিন এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এই স…
অরুণ কুমার সাউ, তমলুক: ১৯শে এপ্রিল, রবিবার পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পারদ আরও বাড়তে চলেছে। তমলুক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এদিন এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাল লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ তথা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, আগামী রবিবার ঠিক দুপুর ২টায় তমলুকের ঐতিহাসিক তাম্রলিপ্ত রাজ ময়দানে এই সমাবেশ শুরু হবে।বিধানসভা নির্বাচনের প্রচারকে চূড়ান্ত রূপ দিতেই এই 'সুপারস্টার' প্রচারকের আগমন। দলীয় প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন দেব। শনিবার থেকেই সভাস্থলে ব্যস্ততা তুঙ্গে। রাজ ময়দানে মঞ্চ তৈরির কাজ এবং নিরাপত্তার দিকটি খতিয়ে দেখতে সরেজমিনে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়। তাঁর সঙ্গে ছিলেন তমলুক থানার পদস্থ আধিকারিকগণ। সভার দিন ভিড় সামলানো এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল নেতৃত্বরা জানান, "দেব-এর আগমন আমাদের প্রচারের ধার আরও বাড়িয়ে দেবে। সাধারণ মানুষের আশীর্বাদ ও উপস্থিতিতে এই সভা সফল হবে বলেই আমরা আশাবাদী।"
