Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চৈতন্যপুরে বামফ্রন্টের বিশাল নির্বাচনী জনসভা

অরুণ কুমার সাউ, চৈতন্যপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরে। শনিবার বিকেলে হলদিয়া শিল্পাঞ্চল সংলগ্ন চৈতন্যপুর বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় উপচে পড়ল বাম সমর্থক ও সাধারণ মানুষের ভিড়। হলদিয়া (…


অরুণ কুমার সাউ, চৈতন্যপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরে। শনিবার বিকেলে হলদিয়া শিল্পাঞ্চল সংলগ্ন চৈতন্যপুর বাজারে আয়োজিত এক বিশাল জনসভায় উপচে পড়ল বাম সমর্থক ও সাধারণ মানুষের ভিড়। হলদিয়া (SC) কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও ISF সমর্থিত প্রার্থী অশোক কুমার পাত্র এবং মহিষাদল কেন্দ্রের প্রার্থী পরিতোষ পট্টনায়েকের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।এদিন দুপুর থেকেই হলদিয়া ও মহিষাদল বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বামফ্রন্টের শরিক দল এবং ISF কর্মীদের মিছিল চৈতন্যপুর অভিমুখে আসতে শুরু করে। 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, অনেকদিন পর শিল্পাঞ্চল এলাকায় বামেদের এমন সুসংগঠিত জমায়েত লক্ষ্য করা যায়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। হলদিয়া কেন্দ্রের প্রার্থী অশোক কুমার পাত্র বলেন: "হলদিয়া একসময় কর্মসংস্থানের তীর্থভূমি ছিল। আজ সেখানে তোলাবাজি আর দুর্নীতির রাজত্ব চলছে। আমরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং নতুন কলকারখানা গড়ার দাবিতে এই লড়াই লড়ছি।"

অন্যদিকে, মহিষাদলের তরুণ তুর্কি প্রার্থী পরিতোষ পট্টনায়েক রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থার কড়া সমালোচনা করে শিক্ষা ও নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মহিষাদলের কৃষি ও শিল্পের মেলবন্ধন ঘটিয়ে উন্নয়নের বিকল্প দিশা দেখাবে বামফ্রন্ট।এদিনের সভা থেকে প্রার্থীদের পক্ষেই শুধু সওয়াল করা হয়নি, বরং বর্তমান সরকারের জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।