Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে পথসভা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর... শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে মেদিনীপুর বিধানসভার  বামফ্রন্ট প্রার্থী মণিকুন্তল খামরই এর সমর্থনে আয়োজিত পথসভায় সূচনা লগ্নে গণসংগীত করেন ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ শাখ…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর... শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে মেদিনীপুর বিধানসভার  বামফ্রন্ট প্রার্থী মণিকুন্তল খামরই এর সমর্থনে আয়োজিত পথসভায় সূচনা লগ্নে গণসংগীত করেন ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ শাখার সদস্য-সদস্যারা। বক্তারা তীব্র ভাষায় তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন। বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,নারী নিরাপত্তা রক্ষা, শ্রমিক,কৃষক, কর্মচারী, সাধারণ মানুষের জীবন জীবিকা,সম্প্রীতি রক্ষা সহ আরো অন্যান্য দাবিতে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করা আহ্বান জানান। উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতৃত্ব কুন্দন গোপ,পাপিয়া চৌধুরী, মানস প্রামানিক, স্বপন মিত্র,পীযূষ কান্তি মহান্তি,কৃষ্ণেন্দু পাঠক,শাঁওলি দত্ত প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন মানস প্রামানিক।  এদিন এছাড়াও মেদিনীপুর শহরের জোড়া মসজিদ এলাকায় মোতি গ্যারেজের কাছে,স্টেশন রোড়ে জল ট্যাঙ্কির সামনে, হরি সিনেমার চক সহ অন্যান্য জায়গায় পথসভা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি নিবিড় প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বামপন্থীদের উদ্যোগে।