অরুণ কুমার সাউ, নন্দকুমার: ব্যবসা মানেই কি কেবল লাভের অংক মেলালো? বর্তমান যুগে যখন অধিকাংশ প্রতিষ্ঠান কেবল মুনাফা অর্জনে ব্যস্ত, ঠিক তখনই এক ব্যতিক্রমী বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান 'মহাপ্রভু দই …
অরুণ কুমার সাউ, নন্দকুমার: ব্যবসা মানেই কি কেবল লাভের অংক মেলালো? বর্তমান যুগে যখন অধিকাংশ প্রতিষ্ঠান কেবল মুনাফা অর্জনে ব্যস্ত, ঠিক তখনই এক ব্যতিক্রমী বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান 'মহাপ্রভু দই ভান্ডার'। সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে বছরের শুরুতেই এক মহতী উদ্যোগ গ্রহণ করল তারা।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত ঠেকুয়া বাজারে মহাপ্রভু দই ভান্ডারের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। গ্রীষ্মের দাবদাহে যখন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের চরম সংকট দেখা দেয়, তখন এই ধরণের উদ্যোগ জনমানুষের মনে আশার আলো জাগিয়েছে। শিবিরে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মোট রক্তদাতার সংখ্যা ৬৫ জন ,মহিলা রক্তদাতা ১০ জন ।নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে |প্রতিষ্ঠানের প্রোপাইটার শ্যামাপদ বাবু এই উদ্যোগ প্রসঙ্গে জানান,"ব্যবসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের তীব্র অভাব লক্ষ্য করা যায়। রোগীদের প্রাণ বাঁচাতে এবং সেই ঘাটতি পূরণ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"
