Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই (কমিউনিস্ট) মনোনীত তমলুক বিধানসভার প্রার্থীর সমর্থনে প্রচার সভা

অরুণ কুমার সাউ, তমলুক : তমলুকের রেল ক্রসিং গুলিতে উড়ালপুল নির্মাণ, ধান, পান, ফুল, আলু সহ সমস্ত কৃষিজাত ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করা, সোয়াদিঘী- গঙ্গাখালি- পায়রাটুঙি প্রভৃতি নিকাশি খাল দ্রুত সংস্কার, পান - ফুলকে অর্থকরী কৃষিপ…


অরুণ কুমার সাউ, তমলুক : তমলুকের রেল ক্রসিং গুলিতে উড়ালপুল নির্মাণ, ধান, পান, ফুল, আলু সহ সমস্ত কৃষিজাত ফসলের ন্যায্য দাম সুনিশ্চিত করা, সোয়াদিঘী- গঙ্গাখালি- পায়রাটুঙি প্রভৃতি নিকাশি খাল দ্রুত সংস্কার, পান - ফুলকে অর্থকরী কৃষিপণ্য হিসাবে স্বীকৃতি প্রদান, তমলুক স্টেশন সংলগ্ন সেন্ট্রাল বাস স্ট্যান্ড যথাযথভাবে কার্যকর করা, রাধাবল্লভপুর থেকে রূপনারায়ণ নদী বাঁধ হয়ে নারায়ণপুর পর্যন্ত বাইপাস রাস্তায় পরিবহন ব্যবস্থা চালু, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ,

মেছেদা বাস স্ট্যান্ড সংলগ্ন বেহাল রাস্তা সংস্কার, মেছেদা - তমলুক রুটে রাত ১০.৩০ টা পর্যন্ত বাস চালু সহ বিভিন্ন দাবীতে আন্দোলনকে শক্তিশালী করতে অরুণ জানাকে ব্যাটারি টর চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তমলুকের জেলখানা মোড়, মিলন নগর বাজার, মেছেদা ৫ পয়েন্টে পথসভা হয়। সভায় প্রার্থী অরুণ জানা সহ প্রদীপ দাস, সুব্রত দাস, লেখা রায়, জ্ঞানানন্দ রায়, সুমিত রাউত বক্তব্য রাখেন।