Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো অজয় কুমার মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী

অরুণ কুমার সাউ, তমলুক: ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা এবং ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’-এর অন্যতম প্রধান স্থপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হলো তমলুকে। বুধবার, ১৫ এপ্রিল তমলুক ডিস্ট্রিক্ট সিভিল …



অরুণ কুমার সাউ, তমলুক: ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা এবং ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’-এর অন্যতম প্রধান স্থপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হলো তমলুকে। বুধবার, ১৫ এপ্রিল তমলুক ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন সভাকক্ষে এই বিশেষ স্মরণ সভার আয়োজন করে মেদিনীপুর সমন্বয় সংস্থা। ১৯৪২-এর আগস্ট বিপ্লবের সময় মেদিনীপুরে যে সমান্তরাল ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ গঠিত হয়েছিল, তার দীর্ঘমেয়াদী পরিচালনার নেপথ্যে ছিল অজয় কুমার মুখোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্ব। মেদিনীপুরের এই কৃতী সন্তান পরবর্তীকালে তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক আদর্শ, সততা এবং দেশপ্রেমের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্মরণ সভাটি মেদিনীপুর সমন্বয় সংস্থার সভাপতি মন্মথনাথ দাসের সভাপতিত্বে পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ড. নারায়ণ চন্দ্র মাইতি।সভায় উপস্থিত প্রধান বক্তাদের মধ্যে ছিলেন মেদিনীপুরের বিশিষ্ট আঞ্চলিক ইতিহাস গবেষক ও শিক্ষক রাজর্ষি মহাপাত্র , প্রাবন্ধিক ও ‘তাম্রলিপ্ত’ পত্রিকার সম্পাদক জয়দেব মালাকার।এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক হৃষিকেশ পড়িয়া, কবি কৃতিসুন্দর পাল, প্রণব কুমার ভূঁইয়া এবং ড. অঞ্জলী মণ্ডল।অজয় কুমার মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং বাংলার জোট রাজনীতির অন্যতম পুরোধা। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চর্চা সভা মেদিনীপুরের ইতিহাস ও ঐতিহ্যকে নতুন করে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরল। বক্তারা বর্তমান প্রজন্মের কাছে অজয় মুখোপাধ্যায়ের আদর্শকে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এদিনের এই স্মরণ সভায় জেলার প্রায় শতাধিক গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেদিনীপুর সমন্বয় সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।