Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পবিত্র ঈদ-উজ-জোহা উপলক্ষে পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশের সমন্বয় সভা, দেওয়া হলো বিশেষ সচেতনতা বার্তা

অরুণ কুমার সাউ, তমলুক: পবিত্র ঈদ-উজ-জোহা  উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি জেলার বিভিন্ন থানার উদ্যোগে স্থানীয় মসজ…


অরুণ কুমার সাউ, তমলুক: পবিত্র ঈদ-উজ-জোহা  উৎসব যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সেই লক্ষ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি জেলার বিভিন্ন থানার উদ্যোগে স্থানীয় মসজিদ কমিটির প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভার আয়োজন করা হয়।সভায় উৎসবকালীন সময়ে সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সাথে উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু জরুরি সচেতনতা বার্তা দেওয়া হয়েছে। সমন্বয় সভায় আলোচিত প্রধান নির্দেশনাসমূহ গুলি  হল সরকারি ও নির্ধারিত নিয়ম মেনে নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে।

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কুরবানির পর পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে দ্রুত ও নির্দিষ্ট স্থানে অপসারণের ব্যবস্থা করতে হবে। উৎসবের নামে উচ্চ শব্দে মাইক্রোফোন বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের জন্যই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সমস্ত নাগরিকের প্রতি একটি বিশেষ বার্তা দেওয়া হয়।কোনো ধরনের গুজবে কান দেবেন না। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। এলাকাতে কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ বা ঘটনা নজরে এলে, আইন নিজের হাতে না তুলে অবিলম্বে স্থানীয় থানায় যোগাযোগ করতে হবে।জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করা সম্ভব। উৎসবের দিনগুলোতে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।