Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে অসমের বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণ ও জন্মদিনে মানিক বন্দ্যোপাধ্যায় স্মরণ

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.....বিগত বছর গুলির মতো এবছরও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্মরণ করা হলো ১৯ মে'র  অসমের বরাক উপত্যকার ভাষা শহীদদের।১৯৬১ র ১৯ মে অসমের বরাক উপত্যকার বাংলা ভাষার …


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর.....বিগত বছর গুলির মতো এবছরও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্মরণ করা হলো ১৯ মে'র  অসমের বরাক উপত্যকার ভাষা শহীদদের।১৯৬১ র ১৯ মে অসমের বরাক উপত্যকার বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যু বরণ করেছিলেন পৃথিবীর  প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ মোট ১১ জন।

 এদিন বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে নজরুল মূর্তির পাদদেশে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


 পাশাপাশি জন্মদিন উপলক্ষে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও নজরুল ইসলামর মূর্তি পদতলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আলোচনায়,গানে,কবিতায় স্মরণ করা হয় ভাষা শহীদদের।তারপর সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি ড.রিংকু চক্রবর্তী, কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সাহিত্যিক বিদ্যুৎ পাল,কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী রথীন দাস, নাট্যকর্মী রবীন ধর, সমাজকর্মী অমিত কুমার সাহু, তারাপদ বারিক,পরিমল মাহাতো, অধ্যাপক ড.শান্তনু পান্ডা, আবৃত্তি শিল্পী অনিন্দিতা শাসমল, পারমিতা সাউ,ডলি নায়েক, নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র, ক্রীড়াবিদ পিন্টু সাউ প্রমুখ। 


কুইজ কেন্দ্রের পক্ষ থেকে থেকে উপস্থিত ছিলেন আল্পনা দেবনাথ বসু, সুভাষ জানা, স্নেহাশিস চৌধুরী,শবরী বসু,অন্তরা বসু জানা, মৃত্যুঞ্জয় সামন্ত, শুভ্রাংশু শেখর সামন্ত,শুভরাজ আলি খান প্রমুখ। উপস্থিত ছিল কুইজ কেন্দ্র পরিচালিত মস্তি কি পাঠশালার পড়ুয়ারা। পাশাপাশি উপস্থিত ছিল এবারের মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী কুইজ কেন্দ্র পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের সদস্য সৌর জানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুইজ কেন্দ্রের সদস্য সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কুইজ কেন্দ্রের সভাপতি ড.রিংকু চক্রবর্তী। 


উল্লেখ্য ১৯৬১ সালের ১৯ শে মে অসমের বরাক উপত্যাকার শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন করতে গিয়ে শহিদের মৃত্যুবরণ করেন ১১ জন ভাষা সেনানী।শহিদ হন কমলা ভট্টাচার্য্য, হিতেশ বিশ্বাস, কানাইলাল নিয়োগী,সুনীল সরকার,সুকোমল পুরকায়স্থ,তরণী দেবনাথ,শচীন্দ্র পাল,কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব,বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর। কমলা ভট্টাচার্য্য বিশ্বের প্রথম মহিলা ভাষা শহিদ। এঁদের মূলদাবী ছিল বাংলাকে অসমের সরকারী ভাষা হিসাবে দেওয়ার। শেষ পর্যন্ত বাংলা অসমের দ্বিতীয় সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে।