নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে চারুপ্রভা পত্রিকার পক্ষ. থেকে অনুষ্ঠিত হলো কবি প্রনাম ও পত্রিকার তৃতীয় ও বিশেষ 'শিল্পী' সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড.ল…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে চারুপ্রভা পত্রিকার পক্ষ. থেকে অনুষ্ঠিত হলো কবি প্রনাম ও পত্রিকার তৃতীয় ও বিশেষ 'শিল্পী' সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড.লায়েক আলী খান, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, চিত্র সমালোচক সিদ্ধার্থ সাঁতরা, প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া,সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ দাস, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পত্রিকার সম্পাদিকা অধ্যাপিকা ড. সোনালী গোস্বামী উল্লেখ করেন এই সংখ্যায় ২৩ জন বিশিষ্ট লেখকের কলমে উঠে এসেছে বহু খ্যাত ও অপরিচিত শিল্পীদের লড়াই ও আত্মজয়ের শৈল্পিক যাপনের হদিশ। যা পড়ে পাঠক আপ্লুত হবেন। শিল্পী আশিস সরকারের অসামান্য প্রচ্ছদ পত্রিকাটির অন্যতম আকর্ষণ। পত্রিকাটি মেদিনীপুরের 'ভূর্যপত্র', 'মল্লিক পুস্তক বিপণী' ও কলকাতার 'ধ্যানবিন্দু'তে পাওয়া যাবে।
গান, নাচ, আবৃত্তি ও 'চারুশিল্পী রবীন্দ্রনাথ'- এর ওপর অধ্যাপক ড. লায়েক আলী খানের একটি মনোজ্ঞ বক্তৃতার মাধ্যমে রবীন্দ্রনাথকে বিশেষ ভাবে স্মরণ করা হয়। পাশাপাশি রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে বিশিষ্ট বর্ষীয়ান 'সঙ্গীত শিল্পী' বিশ্বেশ্বর সরকারকে "চারুপ্রভা শিল্প সম্মাননা ২০২৬" প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদিকা ড.সোনালী গোস্বামী স্বয়ং এবং সঞ্চালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী ত্রিপর্ণা ভট্টাচার্য।


