.
. নিজস্ব প্রতিবেদক,খাকুড়দা, পশ্চিম মেদিনীপুর .......শিক্ষা ক্ষেত্রে এবং ক্রীড়া জগতে আগামী দিনগুলি আরো সুন্দর ও সুষমা মন্ডিত হোক এই শুভেচ্ছা জানাতে ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভগবতী দেবী পিটিআইয়ের ব্যবস্থাপনায় …
.
. নিজস্ব প্রতিবেদক,খাকুড়দা, পশ্চিম মেদিনীপুর .......শিক্ষা ক্ষেত্রে এবং ক্রীড়া জগতে আগামী দিনগুলি আরো সুন্দর ও সুষমা মন্ডিত হোক এই শুভেচ্ছা জানাতে ভগবতী দেবী নারী কল্যাণ সমিতির উদ্যোগে এবং ভগবতী দেবী পিটিআইয়ের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার নারায়ণগড় বিধানসভার বিধায়ক রামপ্রসাদ গিরি । সংবর্ধনা দেওয়া হল ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি এবং নারায়ণগড় ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের। উপস্থিত ছিলেন বহু বিদগ্ধ মানুষ জন ও নারায়ণগড় অঞ্চলের বহু মানুষ।
এছাড়াও উপস্থিত ছিলেন সভার সভাপতি কার্তিক চন্দ্র আচার্য ও ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র। প্রধান অতিথি হিসেবে বিধায়ক মহাশয় তার বক্তব্যে বলেন তোমাদের এই অসাধারণ কৃতিত্বে আমরা গর্বিত। তবে মনে রাখবে মেধার সাথে সাথে নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় দীক্ষিত হয়ে প্রকৃত ভাল মানুষ হতে হবে, একই সাথে তিনি এই সাফল্যের পেছনে নিরলস পরিশ্রমের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভার সভাপতি মহাশয় তার বক্তব্যে বলেন আজকের দিনটি সম্পূর্ণ তোমাদের অর্জনের দিন এই সম্মাননা তোমাদের পথ চলার শেষ নয় বরং এক এটি একটি নতুন ও আরো বড় দায়িত্বের সূচনা আমাদের শুধু ভালো ফলাফলের মত পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তোমাদের প্রকৃত অর্থে একজন ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সবশেষে কলেজের অধ্যক্ষ মহাশয় ছোট বক্তব্য তুলে ধরেন তিনি কবি অরুণ মিত্রের একটি কবিতা পাঠের মধ্য দিয়ে কৃতি ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী দিনের আধুনিক ও উন্নত সমাজ বিনির্মাণে তোমরাই মূল ভূমিকা রাখবে।
তোমরা ভবিষ্যতে যে যেখানেই যাও না কেন নিজের পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে কাজ করবে। কখনো অহংকারকে প্রশ্রয় দেবে না এবং সব সময় বিনয়ী থাকবে। উপস্থিত ছিলেন আফরিন জাবির পিতা পিয়ার আলি, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সবুজায়নের বার্তা দিতে সমস্ত অতিথি ও কৃতীদের হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।



