Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জামবনি ব্লকের খাটখুরায় হরিনাম সংকীর্তনে শামিল বিনপুরের বিধায়ক প্রণত টুডু ও ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামগ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য মেনে ভক্তি ও জনসংযোগের এক মেলবন্ধন দেখা গেল ঝাড়গ্রাম জেলার  বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের খাটখুরা গ্রামে। সেখানে আয়োজিত বার্ষিক হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হয়ে সাধার…

 


নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম

গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য মেনে ভক্তি ও জনসংযোগের এক মেলবন্ধন দেখা গেল ঝাড়গ্রাম জেলার  বিনপুর বিধানসভার অন্তর্গত জামবনি ব্লকের খাটখুরা গ্রামে। সেখানে আয়োজিত বার্ষিক হরিনাম সংকীর্তন উৎসবে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে মেতে উঠলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু ও ঝাড়গ্রাম এর বিধায়ক লক্ষীকান্ত সাউ সহ সহ বিশিষ্ট জনেরা।

প্রতি বছরের মতো এবারও খাটখুরা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে অধিবাস ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।। ওই অনুষ্ঠানে পৌঁছান এলাকার বিধায়ক ডাক্তার প্রনত।  টুডু ও ঝাড় গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ।অনুষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে গ্রামবাসীরা তাঁদের আন্তরিক অভ্যর্থনা জানান। দুই বিধায়ক মহাপ্রভুর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে এলাকার সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। হরিনাম 

সংকীর্তনে উপস্থিত হয়ে বিধায়করা কেবল পুজো-অর্চনাতেই সীমাবদ্ধ থাকেননি,  কীর্তনের তালে খোল-করতালের সুরে ভক্তদের সাথে কিছুটা সময় কাটান। এরপর ওই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের  ও সাধারণ গ্রামবাসীদের সাথে সরাসরি কথা বলেন । গ্রামের মানুষ তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়নের নানা দিক বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে সেই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এই বিষয়ে বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু জানান, "হরিনাম সংকীর্তন আমাদের বাংলার এক পবিত্র ঐতিহ্য, যা মানুষকে জাতপাত নির্বিশেষে এক সুতোয় বেঁধে রাখা যায়  এই পুণ্যভূমিতে এসে গ্রামবাসীদের সাথে শামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাঁদের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। এই ধরনের ধর্মীয় ও সামাজিক উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও বাড়িয়ে তোলে।"

উৎসবে বিধায়কের এই সহজ সরল উপস্থিতি এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার সাবলীলতাকে সাধুবাদ জানিয়েছেন খাটখুরা গ্রামের বাসিন্দারা। এদিনের এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বহু পুণ্যার্থী উপস্থিত ছিলেন। উৎসবকে কেন্দ্র করে গোটা গ্রামজুড়ে এখন আনন্দের পরিবেশ। তাই দুই বিধায়ককে ওই অনুষ্ঠানে পেয়ে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন।