Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মনোবিকাশের উদ্যোগে রবীন্দ্র স্মরণ ও রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : মনোবিকাশ গ্রুপ অফ ইন্সটিটিউট মেদিনীপুর শহরের একটি ঐতিহ্যবাহী কোচিং সেন্টার। বিগত এগারো বছর ধরে ২০১৪ সাল থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে …


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : 

মনোবিকাশ গ্রুপ অফ ইন্সটিটিউট মেদিনীপুর শহরের একটি ঐতিহ্যবাহী কোচিং সেন্টার। বিগত এগারো বছর ধরে ২০১৪ সাল থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে মনোবিকাশের উদ্যোগে।   শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে  ইনস্টিটিউট এর কর্ণধার মাননীয় জ্যোতির্ময় দাশ এর উদ্যোগে একটি রক্তদান শিবির ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হলো , অনুষ্ঠিত হয় শহরের মিত্র কম্পাউন্ড শাখায় । এই অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মিত্র কম্পাউন্ডের উন্নয়ন সমিতির সম্পাদক সুজিত বোস, কোষাধ্যক্ষ সজল দেব,মনোবিকাশের শুভানুধ্যায়ী সমাজকর্মী সুকুমার মিত্র, রাঙামাটি কিরণময়ী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মিশ্র, রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, ফকরুদ্দিন মল্লিক,  প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহতী রক্তদান উৎসব শুরু হয়। এই রক্তদান অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা গণ এবং কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষিকাগন এবং শুভানুধ্যায়ীরা রক্তদান করেন। মোট ৩৬ জন রক্তদাতা এদিন রক্তদান করেন।সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে মনোবিকাশ  গ্রুপ অফ ইনস্টিটিউট এর  ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর অঙ্কন কুমার ঘোড়াই(৬৬৫) এবং এবং মেয়েদের মধ্যে প্রথম তনুশ্রী মাহাতো(৬৫০) কে সংবর্ধনা প্রদান করা হয় রক্তদাতাদের একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।