Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিকতার জয়: ক্যান্সার আক্রান্ত মহিলার প্রাণ বাঁচাতে ঘাটাল ছুটলেন সাহিন

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: রক্তের কোনো ধর্ম হয় না, আর দূরত্বের কাছে যে মানবিকতা হার মানে না—তারই প্রমাণ দিলেন সাহিন মোস্তফা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান সংলগ্ন কুচিয়াড়া গ্রামের এক অসহায় মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সার…


নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: রক্তের কোনো ধর্ম হয় না, আর দূরত্বের কাছে যে মানবিকতা হার মানে না—তারই প্রমাণ দিলেন সাহিন মোস্তফা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান সংলগ্ন কুচিয়াড়া গ্রামের এক অসহায় মহিলা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পড়ে। রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি মুগবসানের বাসিন্দা শিক্ষক সেক মহম্মদ ইমরান মেদিনীপুর শহরের বাসিন্দা রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়াকে জানান। সুদীপবাবু রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

সামাজিক মাধ্যমে সুদীপ বাবুর পোস্টে মুগবসানের ওই মহিলার অসুস্থতার খবর ও রক্তের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে সুদীপ বাবুর সাথে যোগাযোগ করেন সাহিন মোস্তাফা। সুদীপবাবু, ইমরান বাবুদের মাধ্যমে রোগীর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ হয় সাহিনের। চন্দ্রকোনা রোডের বাসিন্দা এস এফ আই এর কর্মী সাহিন মোস্তাফা নিজের সমস্ত ব্যস্ততা সরিয়ে রেখে 

চন্দ্রকোনা রোড থেকে দীর্ঘ পথ অতিক্রম করে ঘাটালে পৌঁছে তিনি ওই ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য রক্তদান করেন। সাহিন মোস্তফার এই নিঃস্বার্থ উদ্যোগের ফলে একটি প্রাণ যেমন বাঁচার আশা ফিরে পেল, তেমনি সমাজের কাছে পৌঁছে গেল এক ইতিবাচক বার্তা।

অসহায় পরিবারের পাশে এভাবে এসে দাঁড়ানোয় কুচিয়াড়া গ্রাম ও মুগবাসান এলাকার সাধারণ মানুষ সাহিনকে কুর্নিশ জানিয়েছেন। ওই মহিলার পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে জানান, "আজকের দিনে সাহিন মোস্তফার মতো মানুষেরাই প্রমাণ করে দেন যে পৃথিবীতে আজও ভালোবাসা বেঁচে আছে।"