Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পেট্রল-ডিজেল ও দুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিট ইউ. জি.এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে মেছেদায় বিক্ষোভ মিছিল

অরুণ কুমার সাউ, মেছেদা*: ‌‌ শনিবার থেকে পেট্রোলে লিটার কিছু ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলে ৩ টাকা ১১ পয়সা,আমুল দুধে লিটার পিছু ২ টাকা দামবৃদ্ধির প্রতিবাদে এবং নিট ইউ. জি.এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে এস ইউ সি আই(কমিউনিস্ট )এর পক্ষ থেকে আজ ম…


অরুণ কুমার সাউ, মেছেদা*: ‌‌ শনিবার থেকে পেট্রোলে লিটার কিছু ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলে ৩ টাকা ১১ পয়সা,আমুল দুধে লিটার পিছু ২ টাকা দামবৃদ্ধির প্রতিবাদে এবং নিট ইউ. জি.এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে এস ইউ সি আই(কমিউনিস্ট )এর পক্ষ থেকে আজ মেছেদায় এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি , মেছেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও জেলা কমিটির সদস্য অরুন জানা,আনন্দ বরণ হান্ডা প্রমুখ জেলা নেতৃবৃন্দ। 

মেছেদা পাঁচ মাথার মোড়ে এক বিক্ষোভ সভায় প্রণব মাইতি বলেন,গত ৭ই মার্চ গৃহস্থের রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয় । ১ লা মে বাণিজ্যিক সিলিন্ডার , বিমান জ্বালানি, অটো LPG, সি এন জি'র দাম বাড়ায়। ১৫ই মে পেট্রোল, ডিজেল ও দুধের দাম বাড়ানো হয় যা আজ থেকে কার্যকর হওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দেশে গ্যাস, পেট্রল ,ডিজেল যথেষ্ট আছে। যোগানের অভাব নেই। কিন্তু বাস্তবে কি দেখা গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর-পরই পেট্রল,ডিজেল ও দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এবং আরো বাড়তে পারে বলে ইঙ্গিত আছে। এর ফলে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। সাধারণ মানুষের জীবন জেরবার হয়ে পড়বে। তাই সর্বস্তরের মানুষের কাছে সরকার যাতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, সেইমতো জনগণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।