অরুণ কুমার সাউ, কোলাঘাট: শনিবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা জানালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দেউলিয়া বাজারে …
অরুণ কুমার সাউ, কোলাঘাট: শনিবার বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা জানালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দেউলিয়া বাজারে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এদিন খড়গপুর যাওয়ার পথেই দেউলিয়া বাজারে যাত্রাবিরতি করেন মন্ত্রী। তাঁর আগমনের খবর পেয়ে দুপুরের পর থেকেই বাজারের বিস্তীর্ণ এলাকায় ভিড় জমাতে শুরু করেন অসংখ্য বিজেপি নেতৃত্ব ও সাধারণ কর্মী-সমর্থকেরা। তাঁদের প্রিয় নেতাকে একঝলক দেখতে এবং শুভেচ্ছা জানাতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।মন্ত্রী দিলীপ ঘোষের গাড়ি দেউলিয়া বাজারে এসে পৌঁছাতেই চারদিক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এরপর তিনি গাড়ি থেকে নেমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে কথা বলেন। শুভেচ্ছা বিনিময় করেন।এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের নানা খোঁজখবরও নেন তিনি।কথোপকথন শেষে উপস্থিত অসংখ্য কর্মী-সমর্থক ও স্থানীয় নেতৃত্বের তরফ থেকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কোলাঘাট এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
