অরুণ কুমার সাউ, মারিশদা: মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পূর্ব মেদিনীপুরের মারিশদা বাজার এলাকায় শনিবার সকালে একটি ব্যাপক সচেতনতা অভিযান ও র্যালির আয়োজন করা হলো। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বেচ্ছাসেবী সং…
অরুণ কুমার সাউ, মারিশদা: মাদকমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পূর্ব মেদিনীপুরের মারিশদা বাজার এলাকায় শনিবার সকালে একটি ব্যাপক সচেতনতা অভিযান ও র্যালির আয়োজন করা হলো। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেঙ্গল ফিউচার ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। সকাল থেকেই মারিশদা বাজার এবং তার সংলগ্ন এলাকায় মাদকাসক্তির বিরুদ্ধে এই বিশেষ প্রচার চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিলি করা হয় লিফলেট। এরপর স্থানীয় পুলিশ প্রশাসন, সমাজকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পুরো এলাকা পরিক্রমা করে।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিংহ।জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি মাদকের মারাত্মক কুফল ও সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরেন এবং একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মারিশদা থানার পদস্থ আধিকারিকবৃন্দ এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের মরণফাঁদ থেকে দূরে রাখতে এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে আগামীদিনেও এই ধরনের কমিউনিটি পুলিশিং ও সচেতনতামূলক উদ্যোগ জারি থাকবে। এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

