Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুষ্ঠিত হলো নৃত্যনীড়ের চতুর্দশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট নৃত্য শিল্পী রিমা কর্মকারের নৃত্য প্রশিক্ষণ সংস্থা 'নৃত্যনীড়'এর চতুর্দশ বার্ষিক নৃত্যানুষ্ঠান পদধ্বনি-২০২৬।।প্রতি বছরের মত এব…


 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট নৃত্য শিল্পী রিমা কর্মকারের নৃত্য প্রশিক্ষণ সংস্থা 'নৃত্যনীড়'এর চতুর্দশ বার্ষিক নৃত্যানুষ্ঠান পদধ্বনি-২০২৬।।প্রতি বছরের মত এবছরও আধুনিক ধারা ও ধ্রুপদী ধারার সংমিশ্রমে এক অপূর্ব নৃত্য সন্ধ্যার সাক্ষী থাকলো মেদিনীপুর শহর।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রনব চক্রবর্তী  ও  সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব জয়ন্ত সাহা ।

ক্লাসিকাল, রঙ পলাশ ও নাইন্টিন-এর বলিউড এই তিনভাগে বিভক্ত সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্ণব বেরা।উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সমস্ত ক্ষেত্রের বিশিষ্ট বিদ্বজ্জনরা। অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী দেশের গর্ব আফরিন জাবি কে 'পদধ্বনি' সম্মানে সম্মানিত করেন নৃত্যনীড়ের অধ্যক্ষা রিমা কর্মকার।