নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গতবছর ইংলিশ চ্যানেল জয়ের পর,সম্প্রতি বিশ্বরেকর্ড করে ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী অতিক্রম করেছেন মেদিনীপুরের ঘরের মেয়ে, মেদিনীপুর সুইমিং ক্লাবের কৃতি শিক্ষার্থী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : গতবছর ইংলিশ চ্যানেল জয়ের পর,সম্প্রতি বিশ্বরেকর্ড করে ভারত-শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী অতিক্রম করেছেন মেদিনীপুরের ঘরের মেয়ে, মেদিনীপুর সুইমিং ক্লাবের কৃতি শিক্ষার্থী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু আফরিন জাবি। নিজেদের ক্যাম্পাসে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের কৃতি শিক্ষার্থী আফরিন জাবিকে সংবর্ধনা জানালো মেদিনীপুরের ঐতিহ্যবাহী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র মেদিনীপুর সুইমিং ক্লাব। ওই একই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় মেদিনীপুর বিধানসভার নব নির্বাচিত বিধায়ক ড.শংকর কুমার গুছাইতকে। এদিন আফরিনের হাতে সুইমিং ক্লাবের পক্ষ থেকে ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার এস পি পাপিয়া সুলতানা, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চ্যাটার্জি, কার্যকরী সভাপতি আশিষ চক্রবর্তী, মেদিনীপুর রোটারী আই হাসপাতালের চেয়ারম্যান মদন মোহন মাইতি, আফরিনের বাব পিয়ার আলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ৯ ই মে ৭ ঘন্টা ৫ মিনিট সময় নিয়ে আফরিন পক প্রণালী অতিক্রম করেন। আফরিনের পক প্রণালী অভিযানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মেদিনীপুর রোটারী ক্লাব ও রোটারী আই হাসপাতাল।
