নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে শালবনি ব্লকের গাইঘাটা এলাকায় পূর্ণিমা কোল্ডস্টোরেজ প্রাঙ্গনে চতুর্থ বর্ষ রক্তদান শিবির ও বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ও…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে শালবনি ব্লকের গাইঘাটা এলাকায় পূর্ণিমা কোল্ডস্টোরেজ প্রাঙ্গনে চতুর্থ বর্ষ রক্তদান শিবির ও বিধায়ক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা ,মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত , শালবনির বিধায়ক বিমান মাহাতো, চিকিৎসক টিকে বিশ্বাস, আইনজীবী রাজকুমার দাস, শালবনি আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নব কুমার ভূঁইয়া ও সম্পাদক সুজন মাহাতো সহ আরো অনেকে। রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল রক্তদানের হাতে উপহার হিসেবে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তিনজন বিধায়ক কে উত্তরীয়, স্মারক ,ফুলের তোড়া ও মানপত্র দিয়ে শালবনি আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। শালবনি আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের মত এক মহৎ কর্মসূচির আয়োজন করায় উপস্থিত বিধায়ক সহ সকলেই আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের এবং সকল রক্ত দাদাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

