নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী সৌরভ মাল, ভারতীয় জনতা পার্টির প্রচারক কার্তিক মাহাতো ওরফে তারকাটা টিংকু, ও গোয়ালতোড় দক্ষিণ মন্ডলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অতনু ঘোষ,ভারতীয় জনতা পার্…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী সৌরভ মাল, ভারতীয় জনতা পার্টির প্রচারক কার্তিক মাহাতো ওরফে তারকাটা টিংকু, ও গোয়ালতোড় দক্ষিণ মন্ডলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অতনু ঘোষ,ভারতীয় জনতা পার্টির এই মহা বিজয়ের জন্য, একান্ন শক্তি পিঠের সবথেকে জাগ্রত শক্তিপীঠ অসমের কামাখ্যা দেবীর কাছে পূজো দিয়ে গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা শালবনির বিধায়ক বিমান মাহাতো মেদিনীপুরের বিধায়ক ডক্টর শংকর গুছাইত, নয়াগ্রাম আর বিধায়ক তোতা রাজ্যের প্রতি মন্ত্রী অমিয় কিস্কু, গোপীবল্লভপুর এর বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো , বিনপুর এর বিধায়ক প্রণত টুডু , ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ ও স্নেহাশীশ ভকতের মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে তারা সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ও কর্মীরা যাতে সুস্থ সংকল্প নিয়ে পরিচালনা করতে পারে তার জন্য পূজো দিয়ে কামাখ্যা দেবীর কাছে সকলের জন্য মঙ্গল কামনা করেন।
