Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামচন্দ্রপুর ‘ড্রিমকাপ সিজন-৩’ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্ডিপুর

অরুণ কুমার সাউ, মেছেদা: রামচন্দ্রপুর হসপিটাল সংলগ্ন মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল রামচন্দ্রপুর নাইন-স্টার ক্লাব আয়োজিত ‘ড্রিমকাপ সিজন-থ্রি’ দিবারাত্রি ১৬ দলীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী…


 অরুণ কুমার সাউ, মেছেদা: রামচন্দ্রপুর হসপিটাল সংলগ্ন মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল রামচন্দ্রপুর নাইন-স্টার ক্লাব আয়োজিত ‘ড্রিমকাপ সিজন-থ্রি’ দিবারাত্রি ১৬ দলীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই দর্শকদের উপচে পড়া ভিড়  ছিল চোখে পড়ার মতো।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি নামী দল এই দিবারাত্রির টুর্নামেন্টে অংশ নিয়েছিল। মাঠজুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের ভিড় দুপুরের পর থেকেই বাড়তে থাকে এবং সন্ধ্যা হতেই তা জনসমুদ্রে পরিণত হয়। টানটান উত্তেজনায় ভরা  মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল চন্ডিপুর গুড্ডু নাইন স্টার ক্লাব এবং কোলাঘাটের সাহাপুরের ওম টোয়েন্টি দল। শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ে ওম টোয়েন্টি দলকে পরাজিত করে এবারের 'ড্রিমকাপ- সিজন থ্রি' চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে চন্ডিপুর গুড্ডু নাইন স্টার ক্লাব। টুর্নামেন্টের সম্পাদক অনির্বাণ জানা সংবাদমাধ্যমকে জানান, এবারের আসরে পুরস্কার মূল্য ছিল আকর্ষণীয়।চ্যাম্পিয়ন দল পায় সুদৃশ্য ট্রফি এবং নগদ ১৩,০০০ টাকা।রানার্স-আপ দল পায় সুদৃশ্য ট্রফি এবং নগদ ১১,০০০ টাকা।এছাড়াও ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে ফাইনালে ‘ম্যান অব দ্যা ম্যাচ’, পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দা সিরিজ’ সহ বেশ কয়েকটি বিশেষ পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।

সমগ্র টুর্নামেন্টটি ঘিরে রামচন্দ্রপুর ও সংলগ্ন অঞ্চলের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা এক কথায় ছিল অভূতপূর্ব।