Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে সভাধিপতি উত্তম বারিকের পদত্যাগ

অরুণ কুমার সাউ, তমলুক: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায়  তৃণমূল কংগ্রেসের  তীব্র ভাঙন শুরু হয়েছে। নির্বাচনের এই ‘ভরাডুবি’র পর জেলাজুড়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি। ব্লক স্তর থেকে শুরু …


অরুণ কুমার সাউ, তমলুক: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায়  তৃণমূল কংগ্রেসের  তীব্র ভাঙন শুরু হয়েছে। নির্বাচনের এই ‘ভরাডুবি’র পর জেলাজুড়ে তৈরি হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতি। ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ— সর্বত্রই তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা একে একে পদত্যাগ করতে শুরু করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার পূর্ব মেদিনীপুর ডিভিশনাল অফিসে গিয়ে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তম বারিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন - "জনগণের রায় আমাদের ওপর থেকে সরে গেছে। এই পরিস্থিতিতে পদে থেকে পদের অমর্যাদা করা একেবারেই উচিত নয়। মানুষ যা চাইছেন, আমি সেটাই করেছি। মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়েই আমি স্বজ্ঞানে এই পদ থেকে সরে এসেছি।" তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। দলের একাংশের মতে, হারের দায় স্বীকার করে নিয়ে তিনি যে সৌজন্য দেখিয়েছেন।উত্তম বারিকের এই পদত্যাগকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন-"এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য। মানুষের ক্ষোভের যে প্রতিফলন নির্বাচনে দেখা গেছে, তারই পরিণতি এই পদত্যাগ। তবে দেরিতে হলেও উত্তম বারিকের এই শুভবুদ্ধির উদয় হয়েছে, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।"