Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'একটি গাছ মায়ের নামে': জেলাশাসকের হাত ধরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

অরুণ কুমার সাউ, তমলুক: মুখ্যমন্ত্রী ঘোষিত 'একটি গাছ মায়ের নামে' শীর্ষক বনসৃজন প্রকল্পকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে জেলা জুড়ে এক বিশেষ কর্মসূচির সূচনা হলো পূর্ব মেদিনীপুরে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব মেদিনী…


অরুণ কুমার সাউ, তমলুক: মুখ্যমন্ত্রী ঘোষিত 'একটি গাছ মায়ের নামে' শীর্ষক বনসৃজন প্রকল্পকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে জেলা জুড়ে এক বিশেষ কর্মসূচির সূচনা হলো পূর্ব মেদিনীপুরে। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর পরিবেশ দপ্তরের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বছরব্যাপী এই বনসৃজন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় জেলাশাসক নিরঞ্জন কুমার।এদিন জেলাশাসকের কার্যালয় চত্বরে  চারাগাছ রোপণ করে জেলাশাসক এই কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ লাগান অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরাও। এদিন জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন,- পরিবেশ দিবসের দিন শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেই গাছগুলি যাতে বেঁচে থাকে, তার জন্য সারা বছর ধরে সেগুলির সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে। এদিনের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা । ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ),অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার), অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন),অতিরিক্ত জেলা শাসক, ডিভিশনাল ফরেস্ট অফিসার  এবং অন্যান্য আধিকারিকবৃন্দ।