Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জীববৈচিত্র্য রক্ষায় সাপের ভূমিকা: বিশ্ব পরিবেশ দিবসে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে সচেতনতা শিবির

অরুণ কুমার সাউ, তমলুক: বিশ্ব পরিবেশ দিবস। বিগত বেশ কিছু বছর ধরেই প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের নিরলস প্রয়াস জারি রয়েছে জেলা জুড়ে। আগামী দিনেও এই সক্রিয়তা বজায় রাখার অঙ্গীকার নিয়ে শুক্রবার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে পালিত হলো বিশ্…


অরুণ কুমার সাউ, তমলুক: বিশ্ব পরিবেশ দিবস। বিগত বেশ কিছু বছর ধরেই প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের নিরলস প্রয়াস জারি রয়েছে জেলা জুড়ে। আগামী দিনেও এই সক্রিয়তা বজায় রাখার অঙ্গীকার নিয়ে শুক্রবার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

বিগত এক সপ্তাহ ধরে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে এন.সি.সি. (NCC) সামার ক্যাম্প চলছে। এই ক্যাম্পেরই অংশ হিসেবে পরিবেশ দিবসের বিশেষ প্রাক্কালে মহাবিদ্যালয়ের এন.সি.সি ইউনিটের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল  ‘জীববৈচিত্র্য সংরক্ষণ মঞ্চ'-কে। সাধারণ মানুষের মনে সাপ নিয়ে জমে থাকা ভীতি ও কুসংস্কার দূর করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয়েছিল একটি বিশেষ আলোচনা শিবির। এই শিবিরের মূল বিষয় ভাবনা ছিল—"জীববৈচিত্র্য রক্ষায় সাপের ভূমিকা"।দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী চলা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীববৈচিত্র্য সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র ও ভাস্কর্য শিল্পী তথা মহামান্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি গৌরাঙ্গ কুইল্যা, বিশিষ্ট শিল্পী পার্থসারথি দাস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ডঃ বুদ্ধদেব গুড়িয়া।বক্তারা তাঁদের আলোচনায় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাপের অনস্বীকার্য ভূমিকার কথা তুলে ধরেন। সাপ কীভাবে পরিবেশের বন্ধু এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কতটা জরুরি, তা ছাত্রছাত্রীদের সামনে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়।


এই আলোচনা সভায় উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের উপচে পড়া উৎসাহ আগামী দিনে পরিবেশ রক্ষায় কাজ করার জন্য এক বড় পাথেয় হয়ে রইল। "প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে আমাদের এই লড়াই জারি থাকবে।" — উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সচেতনতা শিবিরের পর, বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে আরও সার্থক করে তুলতে মহাবিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ  এবং রাষ্ট্রসংঘের জীববৈচিত্র্য বিষয়ক শাখা-র নির্দেশিত পরিবেশ ভাবনার সাথে সহমত পোষণ করে এবং সকলের সম্মিলিত প্রয়াসে সফল রূপ পায়।