Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেক চেতনা জাগাতে কর্মশালা

মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-এ শুক্রবার মেদিনীপুর সোসাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে 'বিবেক চেতনা' মানে আলোচনা সভা অনুষ্ঠিত হল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা সোমা অধিকারী, বনশ্…

 


মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-এ শুক্রবার মেদিনীপুর সোসাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে 'বিবেক চেতনা' মানে আলোচনা সভা অনুষ্ঠিত হল। 

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা সোমা অধিকারী, বনশ্রী পড়িয়া, সোনালি রায় সেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে স্বামী বিবেকানন্দের কর্মজীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন সহদেব শীট। উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক নিত্যানন্দ পণ্ডা, সভাপতি সত্যব্রত রায়, সহসভাপতি অশোক চক্রবর্তী, গোষ্ঠবিহারী দাস প্রমুখ।   

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা বন্দনা দাস জানান, "আজকের আলোচনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরাও সমৃদ্ধ হলাম। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।" এই রকম গঠনমূলক আলোচনা আগামীদিনেও গ্রহণ করা হবে বলে তিনি জানান।