অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করে হেঁটে বাড়ি ফেরার পথে হলদিয়া মেচেদার রাজ্য সড়কের নারায়ণদাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা…
অরুণ কুমার সাউ, তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করে হেঁটে বাড়ি ফেরার পথে হলদিয়া মেচেদার রাজ্য সড়কের নারায়ণদাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সরজু মণ্ডল। ৪৯ বছরের গৃহবধূ।তমলুক থানার অন্তর্গত চন্দ্রামের গ্রামে । মঙ্গলবার দুপুরে সরজু মন্ডল নামে ওই মহিলা পঞ্চায়েতের অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে গিয়েছিলেন। হেটে বাড়ি ফেরার পথে তমলুক গামী একটি গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
