Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার থানার উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান

*অরুণ কুমার সাউ, নন্দকুমার:* ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করতে এক বিশেষ উদ্যোগ নিল নন্দকুমার থানা। থানা আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিদের ম…


*অরুণ কুমার সাউ, নন্দকুমার:* ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করতে এক বিশেষ উদ্যোগ নিল নন্দকুমার থানা। থানা আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সাধারণ জ্ঞান বৃদ্ধিতে এক বিরাট কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার , নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া, নন্দকুমারের বি.ডি.ও দীনেশ দে এবং এস.আই দিলীপ কুমার গুপ্ত।এছাড়াও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন নন্দকুমার থানার অন্যান্য সমস্ত পদস্থ পুলিশ আধিকারিকরা।নন্দকুমার ব্লকের অন্তর্গত সমস্ত হাই স্কুল থেকে প্রায় ৬৫ জন কৃতি ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার পর, থানার এই আকস্মিক ও অনন্য আতিথেয়তায় স্বভাবতই আপ্লুত পড়ুয়ারা।

নন্দকুমার থানা কর্তৃপক্ষ জানিয়েছে - আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই মেধার লড়াইকে কুর্ণিশ জানাতে এবং জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সংবর্ধনা পর্বের পর শুরু হয় মূল আকর্ষণ— একটি জমজমাট কুইজ প্রতিযোগিতা। সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিজ্ঞান, সাহিত্য ও চলতি ঘটনাবলী নিয়ে তৈরি এই কুইজে কৃতি ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে।অনুষ্ঠানের শেষ লগ্নে কৃতিদের হাতে সংবর্ধনা স্মারক এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার, বিধায়ক নির্মল খাঁড়া, বি.ডি.ও দীনেশ দে এবং অন্যান্য পুলিশ অফিসারেরা।