Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো রোশেনারা খানের আত্মজীবনী মূলক পুস্তক 'যেতে যেতে পথে'.

নিজস্ব প্রতিবেদক , পশ্চিম মেদিনীপুর ....শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি জগত ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেদের চাঁদের হাটে , মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সভাগৃহে প্রকাশিত হলো সমাজকর্মী, লেখিক…

 


নিজস্ব প্রতিবেদক , পশ্চিম মেদিনীপুর ....শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি জগত ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেদের চাঁদের হাটে , মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরে অবস্থিত নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সভাগৃহে প্রকাশিত হলো সমাজকর্মী, লেখিকা রোশেনারা খানের আত্মজীবনী মূলক পুস্তক যেতে যেতে পথে।সমবেত অতিথিদের উপস্থিতিতে বইটির  আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইন্দ্রনীল আচার্য।

এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় চারাগাছে জল ঢেলে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মাতুয়ার মল্লিক।সভায় সভাপতিত্ব করেন রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অধ্যাপিকা স্বপ্না ঘোড়ুই। এদিনের অনুষ্ঠানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের তিনজন ছাত্রী রিয়া জালুয়া, সুপ্রিয়া রুইদাস ও রেশমা খাতুনকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয় রোশেনারা খানের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন লোকসংস্কৃতি গবেষক মধুপ দে, সাহিত্যিক বিমল গুড়িয়া, সাহিত্যিক সর্বানী ঘোড়ুই, উদ্যোগপতি চন্দন বসু,উদ্যোগপতি প্রসেনজিৎ সাহা,অধ্যাপক জয়জিৎ ঘোষ,অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, সাহিত্যিক বিদ্যুৎ পাল, প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী , প্রধান  শিক্ষক প্রসুন পড়িয়া, অধ্যাপিকা অনিতা সিনহা, ক্রীড়াবিদ সুজাতা ভট্টাচার্য, সমাজকর্মী সুশান্ত কুমার ঘোষ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অমিতেশ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী ও সুদীপ কুমার খাঁড়া। সহযোগিতা করেন সৌনক সাহু,শবরী বসু চৌধুরী, সুতপা বসু প্রমুখ।

পুস্তকটিতে রোশেনারা খানের জীবনের লড়াই সংগ্রামের কথা,তাঁর জীবনের চড়াই উৎরাই এর কথা সহজসরল ভাষায় উল্লিখিত হয়েছে। রয়েছে সমকালীন সমাজ চিত্র সহ সংশ্লিষ্ট নানা বিষয়। উল্লেখ্য এটি রোশেনারা খানের লেখা সপ্তম পুস্তক।