অরুণ কুমার সাউ, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে …
অরুণ কুমার সাউ, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের লোভ দেখিয়ে সাড়ে তিন বছরের এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ ওঠে বছর পঞ্চাশের মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে অভিযুক্ত মফিজুল ইসলামের দোকানে আগুন ধরিয়ে দেয়।এখানেই শেষ নয়, ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে হলদিয়া-মেচেদা জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।উত্তেজনার খবর পেয়ে মহিষাদলে সশরীরে হাজির হন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন।
অন্যদিকে, নির্যাতিতা শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক সুভাষ পাঁজা। তিনি একটি প্রতিবাদী পদযাত্রায় অংশ নেন এবং আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক জানান-তদন্ত করে দোষীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। প্রশাসন যাতে এই অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।

