Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খাকুড়াদাতে শিশুদের গল্পবলা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের কল্পনার জগতে ডানা মেলার সুযোগ করে দিতে ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা ,ভগবতী দেবী শিক্ষা নিকেতনের ব্যবস্থাপনায় ও রেনেসাঁ আর্টিস্টস এন্ড রাইট…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের কল্পনার জগতে ডানা মেলার সুযোগ করে দিতে ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা ,ভগবতী দেবী শিক্ষা নিকেতনের ব্যবস্থাপনায় ও রেনেসাঁ আর্টিস্টস এন্ড রাইটার্স অ্যাসোসিয়ান সহযোগিতায় আয়োজিত হয়ে গেল এক বর্ণাঢ্য "শিশুদের গল্প বলা "প্রতিযোগিতা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভাশিস সাউ, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজরী বসু ও সায়রী অধিকারী । উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শংকর মিশ্র । সংস্থার পক্ষ থেকে প্রধান বক্তা হিসেবে শুভাশিস সাউ বলেন এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভাষাগত দক্ষতা আত্মবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক বিকাশ বাড়াতে দারুন সাহায্য করে। সভার সভাপতি তার বক্তব্যে বলেন ডিজিটাল যুগে মোবাইল স্ক্রিনের মোহকাটিয়ে শিশুদের আবার বইয়ের পাতায় এবং কল্পনার জগতে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য ।

এদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের প্রতিভাবান সাহিত্যিক ও বাগ্মীরা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভগবতী দেবী শিক্ষা নিকেতনের তৃতীয় ,চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। প্রতিযোগিতার শেষে বিজয়ী শিশুদের হাতে আকর্ষণীয় মেমেন্টো তুলে ধরা হয়। উপস্থিত সকল শিশুর হাতেই তুলে দেওয়া হয় একটি করে অংশগ্রহণমূলক প্রশংসাপত্র।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শিশুদের সৃজনশীল মনকে উজ্জীবিত করতে আগামী বছরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা হবে।