Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসে মহিষাদলে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন

অরুণ কুমার সাউ, মহিষাদল: ভারতের মহান রাষ্ট্রচিন্তক, প্রখ্যাত শিক্ষাবিদ তথা অনন্য দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহিষাদলে। এই বিশেষ দিনটি স্মরণে তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল যুব মোর্…

 


অরুণ কুমার সাউ, মহিষাদল: ভারতের মহান রাষ্ট্রচিন্তক, প্রখ্যাত শিক্ষাবিদ তথা অনন্য দেশপ্রেমিক ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহিষাদলে। এই বিশেষ দিনটি স্মরণে তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল যুব মোর্চা ১ ও ২ নং মণ্ডলের যৌথ উদ্যোগে প্রজ্ঞানানন্দ ভবন ও রবীন্দ্র পাঠাগারে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে তীব্র রক্তের সংকট। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে, ডঃ মুখার্জীর প্রয়াণ দিবসের মতো একটি পবিত্র দিনে মানবসেবার উদ্দেশ্যে এগিয়ে এসেছে মহিষাদল বিজেপি পরিবার।এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন- কাঁথি সাংসদ সৌমেন্দু অধিকারী, মহিষাদল এর বিধায়ক সুভাষ পাঁজা,বিশিষ্ট আইনজীবী মলয় সিনহা

এছাড়াও স্থানীয় ও সাংগঠনিক স্তরের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কার্যকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তের সংকট মেটাতে এবং মানুষের পাশে দাঁড়াতে যুব মোর্চার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শকে বুকে নিয়ে মানবসেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না।


সমগ্র রক্তদান শিবিরটি 'পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন'-এর সক্রিয় সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিলেন 'হলদিয়া ব্লাড সেন্টার'-এর চিকিৎসাকর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে সন্দীপ চক্রবর্তী উপস্থিত থেকে মহান রক্তদাতাদের কুর্নিশ জানান এবং শিবিরের সাথে যুক্ত সমস্ত কার্যকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহিষাদল বিজেপি পরিবারের পক্ষ থেকেও এই মানবসেবামূলক মহৎ উদ্যোগে শামিল হওয়া সমস্ত রক্তদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।