নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সি.আই.এস.সি.ই) পরিচালিত জোনাল অ্যাথলেটিক্স কম্পিটিশন (শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭) অনুষ্ঠিত হল মঙ্গলবার মেদিনীপুর শহরের শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে।…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সি.আই.এস.সি.ই) পরিচালিত জোনাল অ্যাথলেটিক্স কম্পিটিশন (শিক্ষাবর্ষ: ২০২৬-২০২৭) অনুষ্ঠিত হল মঙ্গলবার মেদিনীপুর শহরের শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে। প্রতিযোগিতার আয়োজক মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যম উচ্চবিদ্যালয় রয়্যাল একাডেমি। প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কাউন্সিল অনুমোদিত ১৪টি ইংরেজি মাধ্যম বেসরকারী বিদ্যালয়ের ৩০০ জন ছাত্র-ছাত্রী ১৭ টি ইভেন্টে (অনূর্ধ ১৪, অনূর্ধ ১৭, অনূর্ধ ১৯ বালক ও বালিকা বিভাগ) অংশগ্রহণ করে। বিদ্যালয়ের অধ্যক্ষ সত্যব্রত দোলই জানান, এই প্রতিযোগিতার তিনটি স্তর-জোনাল (জেলা স্তর), রিজিওনাল (রাজ্যস্তর) এবং ন্যাশনাল (সর্বভারতীয়)।
জোনাল স্তর থেকে নির্বাচিত প্রতিযোগীরা রিজিওনাল স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে কাউন্সিলের শংসাপত্র দেওয়া হয়। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে শংসাপত্র ও মেডাল দেওয়া হয়। উপস্থিত ছিলেন রয়্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই, সম্পাদক ভক্তি দোলই, বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষ ও সি.আই.এস.সি.ই জোনাল স্পোর্টস কোঅর্ডিনেটর চন্দা মজুমদার, ডাঃ হৃষিকেশ দে, ডাঃ গোলক বিহারী মাজি, দেবাশিস দাস, সঞ্জিত তোরই, মেরী দোলই প্রমুখ। সমগ্র প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সত্যব্রত বাবু জেলা ক্রীড়া সংস্থা, সদর মহকুমা ক্রীড়া সংস্থা, সমস্ত ক্রীড়া বিচারক, জাতীয় অ্যাথলেটিক্স কোচ ড. সুব্রত কুমার পান, রয়্যাল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

