Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত রুখতে বিদ্যুৎ গ্রাহকদের জেলা জুড়ে নকল স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ আন্দোলন

অরুণ কুমার সাউ , তমলুক :  জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রত্যাহার ও গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে…


অরুণ কুমার সাউ , তমলুক :  জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রত্যাহার ও গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আজ জেলা জুড়ে নকল স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ আন্দোলনের কর্মসূচি পালন করে। ১৬ নম্বর জাতীয় সড়ক (মুম্বাই রোড)'র দেউলিয়ায় নকল স্মার্ট মিটার পোড়ানোর সময় ১৫ মিনিট রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এছাড়া জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলী ভবন,জেলার প্রবেশদ্বার মেছেদা পাঁচমাথা মোড়,কাঁথির পোস্ট অফিস মোড়,এগরার দীঘা মোড় প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকেরা এবং এগরা ডিভিশনাল ম্যানেজার ,কোলাঘাট ও মহিষাদল কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারকে গ্রাহকেরা প্রতিবাদ মিছিল করে ডেপুটেশন দেন।

চন্ডীপুরে একটি বিক্ষোভ মিছিল হয়। আজকের কর্মসূচিগুলিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতৃত্ব অধ্যাপক জয়মোহন পাল,প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক,শংকর মালাকার,সনাতন গিরি,নারায়ণ প্রামানিক প্রমূখ। নারায়ণ চন্দ্র নায়ক জানান,সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে সরকারি কর্মচারী সহ সরকারি টাকা ভাতা হিসেবে যারা(অর্থাৎ শিক্ষক-অধ্যাপক-আশা, অঙ্গনওয়াড়ী কর্মী-মিড ডে মিল কর্মী-সুইপার)পান,সেই সমস্ত কর্মচারীদের বাড়িতেও প্রথম ধাপেই বাধ্যতামূলকভাবে ২ কোটি স্মার্ট মিটার লাগানোর বিষয়ে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে অ্যাবেকা'র পক্ষ থেকে ওই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।