Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিট ইন্ডিয়াকে সামনে রেখে গোয়ালতোড়ে পালিত হল বিশ্ব সাইকেল দিবস

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর আনন্দে ঘোরাও প্যাটেল আর বাজাও বেল, শরীর থাকবে ফিট চালালে বাই সাইকেল। সবায় নিঃশ্বাস নেবে প্রান খুলে, ধোঁয়া দূষন হবে না চড়লে সাইকেলে, চাপতে তে তো হবেই বাসে, রেলে, কিন্তু কাছাকাছি হাট বাজার স্ক…


 নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর 

আনন্দে ঘোরাও প্যাটেল আর বাজাও বেল, শরীর থাকবে ফিট চালালে বাই সাইকেল। সবায় নিঃশ্বাস নেবে প্রান খুলে, ধোঁয়া দূষন হবে না চড়লে সাইকেলে, চাপতে তে তো হবেই বাসে, রেলে, কিন্তু কাছাকাছি হাট বাজার স্কুলে যেতে হোলে ,এর মত কি জুড়ি মেলে? তাই রবিবার বিশ্ব সাইকেল দিবসে , কত লাভ সাইকেলে ,দেশ জুড়ে সচেতনতা সাইকেল মিছিলে মিছিলে, ঘরে বাইরে সাইকেল চালালে,পড়বে কম দূর্ঘটনার কবলে। সেই জন্য রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে ফিট ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


গোয়ালতোড়ে বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান থেকে অধ্যাপক শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষজন। বিশ্ব সাইকেল দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করে গোয়ালতোড় কলেজের অধ্যাপক শিশির কুমার হাজরা জানান শরীরকে সুস্থ রাখতে হলে সাইকেল চালানো প্রয়োজন ,তাই সর্বস্তরের মানুষকে তিনি সাইকেল চালানোর পাশাপাশি সাইকেল ব্যবহার করার জন্য আহ্বান জানান।