নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের বরাগাদা এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থি…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৯ নম্বর কাশিজোড়া অঞ্চলের বরাগাদা এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর চার মন্ডলের সম্পাদক বাপন ঘোষ, বিজেপির ৯ নম্বর কাশিজোড়া অঞ্চল কমিটির সভাপতি কৃষ্ণপদ সরেন,, বিজেপির সক্রিয় কর্মী বাপি ঘোষ ,সুকুমার সরেন, অভিজিৎ রায় সহ অন্যান্যরা। বাপন ঘোষ এর নেতৃত্বে এলাকার বাসিন্দারা বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সাইকেল চালিয়ে মানুষকে বার্তা দেন সুস্থ থাকার জন্য সাইকেল ব্যবহার করুন সাইকেল চালান। বিজেপি নেতা বাপন ঘোষ বলেন শরীরকে সুস্থ রাখার জন্য সাইকেল চালানো প্রয়োজন তাই বিশ্ব সাইকেল দিবস উদযাপন উপলক্ষে সকলকে অঙ্গীকার করতে হবে নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য সাইকেল ব্যবহার করা এবং সাইকেল চালানো।
