Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারীর বাসভবনে সৌজন্য সাক্ষাতে স্পিকার রথীন্দ্রনাথ বসু

অরুণ কুমার সাউ, : এক তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন বিধানসভার  স্পিকার রথীন্দ্রনাথ বসু এবং বাংলার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।মঙ্গলবার শিশিরবাবুর শান্তিকুঞ্জের বাসভবনে গিয়ে…


অরুণ কুমার সাউ, : এক তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন বিধানসভার  স্পিকার রথীন্দ্রনাথ বসু এবং বাংলার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।মঙ্গলবার শিশিরবাবুর শান্তিকুঞ্জের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন স্পিকার।সূত্রের খবর, এদিনের এই সাক্ষাৎকারে দুই নেতার মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাসম্পন্ন শিশির অধিকারীর শারীরিক খবরাখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এটিকে সম্পূর্ণ 'সৌজন্য সাক্ষাৎ' বলেই অভিহিত করা হচ্ছে।সংশ্লিষ্ট  রাজনৈতিক মহলে জল্পনা

সম্পূর্ণ অরাজনৈতিক সাক্ষাৎ বলে দাবি করা হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই হেভিওয়েট বৈঠককে ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির অন্দরে বেশ কৌতুহল ও আগ্রহ তৈরি হয়েছে।