Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টেট সমস্যার সমাধান ও পাশ ফেল প্রথা চালু, কাঁথি এডিআই অফিসে কাজের স্বচ্ছতার দাবিতে ডেপুটেশন এস টি ই এ'র

অরুণ কুমার সাউ,কাঁথি ; কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট পাস করার নিদানের বিরুদ্ধে, কাঁথি এডিআই অফিসে কাজের স্বচ্ছতা ও হয়রানি বন্ধ করা, পাশ ফেল প্রথা চালু, উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল, সকল শূন্য পদে নিয়োগ, ২০০৯ রোপার বক…

 


অরুণ কুমার সাউ,কাঁথি ; কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক টেট পাস করার নিদানের বিরুদ্ধে, কাঁথি এডিআই অফিসে কাজের স্বচ্ছতা ও হয়রানি বন্ধ করা, পাশ ফেল প্রথা চালু, উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল, সকল শূন্য পদে নিয়োগ, ২০০৯ রোপার বকেয়া ডিএ প্রদান, শিক্ষকদের west bengal হেলথ স্কিমে নিয়ে আসা, ২০১৬ এসএসসি প্যানেলের যোগ্যদের চাকুরি ফিরিয়ে দেওয়া সহ নানান দাবিতে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এসটিইএ) কাঁথি মহকুমা কমিটির উদ্যোগে কাঁথি এডিআই অফিসে ডেপুটেশন এবং এলাকায় মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক শম্ভু মান্না, মহকুমা কমিটির সম্পাদক বাপ্পাদিত্য নায়ক, সহ সম্পাদক সুপ্রিয় অধিকারী, খেজুরি জোনাল সম্পাদক সমীত করণ, প্রাক্তন জেলা সভাপতি শিব শংকর মল্লিক, শুভেন্দু খাটুয়া অন্যান্যরা। 

 প্রসঙ্গত কাঁথি এডিআই অফিসে নানান ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে কাঁথি ও এগরা মহকুমার শিক্ষক-শিক্ষক কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়। এই প্রেক্ষিতে আজকের এই ডেপুটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিআই সুমন্ত রানা সহ দুই আধিকারিক স্মারকলিপি গ্রহণ করেন। অফিস সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং অন্যান্য দাবি গুলি শিক্ষা দপ্তরে পেশ করবেন বলে জানান।