Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন ও শহীদ দিবস পালন হলো বেলিয়াবেড়াতে

নিজস্ব প্রতিবেদক বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও জননায়ক ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস প্রতি বছর ৯ই জুন পালিত হয়। ১৯০০ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে বন্দি অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যা…


 নিজস্ব প্রতিবেদক বেলিয়াবেড়া, ঝাড়গ্রাম 

মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও জননায়ক ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবস প্রতি বছর ৯ই জুন পালিত হয়। ১৯০০ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে বন্দি অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে তাঁর সাহসী সংগ্রাম এবং আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।


ব্রিটিশ আমলে ছোটনাগপুর অঞ্চলে (বর্তমানে ঝাড়খণ্ড) তিনি আদিবাসী মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পুরো দেশ তাঁকে 'ধরতী আবা' বা 'ভগবান' বলে ডাকেন ।


আদিবাসীদের অধিকার ও স্বশাসনের দাবিতে তিনি 'উলগুলান' (বিদ্রোহ) নামে এক তীব্র গণআন্দোলন গড়ে তুলেছিলেন।

তিনি ১৮৭৫ সালের ১৫ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর জন্মবার্ষিকীটিকে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর ১৫ই নভেম্বর 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে সাড়ম্বরে পালন করা হয়।


ভারত মুন্ডা সমাজ ঝাড়গ্রাম শাখা আয়োজিত আজকে গোপীবল্লভপুর দুই নং ব্লকের চোরচিতা এক নং অঞ্চলের নয়াগা তে ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত মুন্ডা সমাজের রাজ্য যুব সভাপতি ধরম রাজ সিং,সমাজসেবী অনুরণ সেনাপতি সহ অন্যান্যরা।