Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মমতাশঙ্করের উপস্থিতে লাস্য ডান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের নৃত্য কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....সম্প্রতি মেদিনীপুরের সুপরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান লাস্য ডান্স একাডেমির উদ্যোগে পদ্মশ্রী শ্রীমতি মমতা শঙ্কর পরিচালিত নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হলো শহরের অস্মিত পার্কে। এই কর্মশালার মূল আয়ো…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....সম্প্রতি মেদিনীপুরের সুপরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান লাস্য ডান্স একাডেমির উদ্যোগে পদ্মশ্রী শ্রীমতি মমতা শঙ্কর পরিচালিত নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হলো শহরের অস্মিত পার্কে। এই কর্মশালার মূল আয়োজক ছিলেন তপস্বিনী ভট্টাচার্য্য  এবং অভিজিৎ পিরি।পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতলের বেশ কয়েকটি জেলার নৃত্যশিল্পীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

এছাড়াও মেদিনীপুর শহরের নৃত্য শিক্ষিকারা এবং তাদের ছাত্রীরাও এতে অংশগ্রহণ করে।  উদয় শংকর নৃত্য ধারা বিস্তার ও প্রয়োগ এই কর্মশালার বিষয় ছিল। কর্মশালা শেষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের গুণী শিল্পীরা এবং শিক্ষা জগতের নক্ষত্ররা।

৭৫ জন নৃত্য শিল্পী এই কর্মশালায় যোগদান করেন। শ্রীমতি মমতা শংকর ও তার সুযোগ্য ছাত্রছাত্রীরা এই কর্মশালা পরিচালনা করতে পেরে আপ্লুত এবং মেদিনীপুরবাসীর আন্তরিকতা ও আতিথেয়তায় তারা মুগ্ধ। তাঁরা নৃত্যশিল্পীদের আগামীর জন্য তাদের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে যান।