Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুষ্ঠিত হলো তিন দিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......সম্প্রতি সায়েন্স সেন্টার মেদিনীপুরের উদ্যোগে মেদিনীপুরের রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী "এক্সপ্লোরেশন সামার সায়েন্স ওয়ার্কসপ-২০২৬"।
 আই.আই.…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ......সম্প্রতি সায়েন্স সেন্টার মেদিনীপুরের উদ্যোগে মেদিনীপুরের রাজ নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী "এক্সপ্লোরেশন সামার সায়েন্স ওয়ার্কসপ-২০২৬"।

 আই.আই.টি খড়্গপুরের ওসেন, রিভার, অ্যাটমোস্পিয়ার এবং ল্যান্ড সায়েন্স বিভাগের অধ্যাপক ড. অরুণ চক্রবর্তী এই কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ও অনুষ্ঠানের সহযোগী অধ্যাপিকা ড.স্বপ্না ঘোড়াই, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা সায়েন্স সেন্টারের সভাপতি ড. গোপাল চন্দ্র বেরা, সায়েন্স সেন্টারের সম্পাদক তথা মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালক) এর প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ কুমার পান সহ পদার্থবিদ্য, রসায়ন ও জীববিদ্যার প্রথিতযশা শিক্ষক ও গবেষকবৃন্দ। 


এই তিন দিনের শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের অন্তর্গত পদার্থবিদ্যা, জীববিদ্যা ও রসায়নের হাতেকলমে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ করে দেওয়া হয়।


মিট দ্য সাইন্টিস্ট পর্বে রোবটিক্স এ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আই.আই.টি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. দিলীপ কুমার প্রতিহার অধ্যাপক এবং ডি.আর.ডি.ও নিউ দিল্লি এর প্রাক্তন গবেষক ড. মন্টু সাহা শিক্ষান্তে প্রতিরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ড. দেবকুমার বেরা ও ড. অর্ণব সাধু শিক্ষার্থীর ক্লাউড কম্পিউটিং ও এ.আই অ্যাপ্লিকেশন বিষয়ে প্রশিক্ষণ দেন।


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গোপ কলেজের বায়োডাইভার্সিটি পরিদর্শন করানোর পাশাপাশি স্থানীয় উদ্ভিদ ও প্রানীদের সনাক্তকরণ বিষয়ে বিস্তারিত জানান সংস্থার বিশেষজ্ঞরা।


অনুষ্ঠানের শেষ দিন ড. স্বদেশ রঞ্জন বেরা ও ড. কৌশিক নন্দ মহাশয় শিক্ষার্থীদের রোবোটিক্স এর প্রারম্ভিক মডেল প্রস্তুতির কৌশল হাতে-কলমে করে দেখান।


সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের এই কর্মশালার শিখনগত উৎকর্ষতা ও ক্লাসরুমের চার দেওয়ালের বাইরে বিজ্ঞানচর্চার অভিজ্ঞতা বিষয়ে মতামত বিনিময় করে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত দিয়ে শিক্ষার্থীদের হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানের সমাপনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়েন্স সেন্টারের যুগ্ম সম্পাদক তথা মেউদিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রলয় কান্তি সাঁতরা বলেন সংস্থার যেসকল বিষয় শিক্ষক ও প্রকৌশলী প্রায় একমাস ধরে শ্রম দিয়েছেন সংস্থার পক্ষ থেকে তাঁদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।


সংস্থার সম্পাদক শ্রী সুচাঁদ পান বলেন এই তিন দিনে যে পদ্ধতি গুলো শিখল এবং যে বিষয় গুলো জানল তা তাদের পরবর্তী সময় নতুন বিষয় জানার আগ্রহ সঞ্চার করবে এবং আগামীতে গবেষণামুখী করে তোলার দিগন্ত উন্মোচন করবে যা সায়েন্স সেন্টারের এই কর্মশালার মূললক্ষ্য।