অরুণ কুমার সাউ, তমলুক: এগরা-র দুই প্রতিভাবান যোগসাধক প্রথম জানা (১১ বছর) এবং শ্রীলেখা দাস (১৬ বছর) আগামী ২৬ থেকে ২৯ জুন, ২০২৬ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে।আন্তর্জ…
অরুণ কুমার সাউ, তমলুক: এগরা-র দুই প্রতিভাবান যোগসাধক প্রথম জানা (১১ বছর) এবং শ্রীলেখা দাস (১৬ বছর) আগামী ২৬ থেকে ২৯ জুন, ২০২৬ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এগরা থানার আয়োজিত যোগব্যায়াম কর্মসূচিতে অংশগ্রহণের সময়ই তারা তাদের অসাধারণ দক্ষতা, নিষ্ঠা এবং যোগের প্রতি গভীর অনুরাগের পরিচয় দিয়েছিল।
আজ সেই অধ্যবসায় ও কঠোর পরিশ্রম তাদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম ও শ্রীলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন।

