অরুণ কুমার সাউ, তমলুক: উপযুক্ত পুনর্বাসন ছাড়া জোরপূর্বক হকার ও বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এবং পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ রাস্তায় নামল এসইউসিআই (কমিউনিস্ট) দল। সোমবার তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মি…
অরুণ কুমার সাউ, তমলুক: উপযুক্ত পুনর্বাসন ছাড়া জোরপূর্বক হকার ও বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এবং পুলিশের আক্রমণের প্রতিবাদে আজ রাস্তায় নামল এসইউসিআই (কমিউনিস্ট) দল। সোমবার তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে দলের স্থানীয় নেতৃত্ব।জানা গেছে, গত রবিবার কলকাতার যাদবপুরে হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ ও আক্রমণ চালানো হয়। তমলুকের এই মিছিল থেকে মূলত সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদকারীদের মূল দাবি, হকার ও বস্তিবাসীদের বিকল্প ও উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এর পাশাপাশি সাধারণ মানুষের পকেট কাটার বিরুদ্ধেও আওয়াজ তোলে বামপন্থী এই দলটি। বিদ্যুতের মাশুল বৃদ্ধি, গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার বসানো, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং শিক্ষা স্বার্থবিরোধী জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে সরব হন তারা। একই সাথে ট্রাইবুনালে নথিভুক্ত ভোটারদের বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিও জানানো হয় এই মিছিল থেকে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব শীলা দাস, গুরুপ্রসাদ জানা ও অসীমা পাহাড়ী প্রমুখ।দলীয় নেতৃত্ব জানান, এই সমস্ত জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১১ জুন কলকাতায় একটি বৃহৎ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবারের এই মিছিল থেকে সেই কর্মসূচির প্রচার ও প্রস্তুতিও সারে দল। মানিকতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখান থেকে আগামী ১১ জুনের আন্দোলনকে সফল করার আহ্বান জানানো হয়।
