Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সচেতনতামূলক অভিযান

অরুণ কুমার সাউ, তমলুক: "Say Yes to Life, No to Drugs"— এই বার্তাকে সামনে রেখে ২৬শে জুন, আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত থানা এলাকায় এ…


অরুণ কুমার সাউ, তমলুক: "Say Yes to Life, No to Drugs"— এই বার্তাকে সামনে রেখে ২৬শে জুন, আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত থানা এলাকায় একযোগে সচেতনতামূলক কর্মসূচি, পদযাত্রা, প্রচার অভিযান এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময় কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচির মাধ্যমে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে সুস্থ, নিরাপদ ও ইতিবাচক জীবনধারা বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।মাদক নয়, জীবনকে বেছে নিন।

সচেতনতা ও সহযোগিতাই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং একটি মাদকমুক্ত পূর্ব মেদিনীপুর নির্মাণেপূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা পুলিশকে অবিলম্বে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।