Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাহিত্য সম্রাটের জন্মদিনে নতুন সংস্থার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মদিনে আত্মপ্রকাশ ঘটলো 'মেদিনীপুর ইতিহাস ও সংস্কৃতি পরিষদ' শীর্ষক সংস্থার। মূলত অখন্ড মেদিনীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক পর…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মদিনে আত্মপ্রকাশ ঘটলো 'মেদিনীপুর ইতিহাস ও সংস্কৃতি পরিষদ' শীর্ষক সংস্থার। মূলত অখন্ড মেদিনীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক পর্যবেক্ষণ, গবেষণা ও আলোচনাই এই সংস্থার মূল লক্ষ্য। শুক্রবার 'বন্দেমাতরম্' রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান অনস্বীকার্য। যে সাহিত্যের সঙ্গে জড়িত বাংলার রাজনীতি, ইতিহাস, সমাজ ও সংস্কৃতি। তাই আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে। 

         মেদিনীপুর শহর নিবাসী লোকসংস্কৃতি গবেষক তথা প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক ড. মধুপ দে'র বাসভবনে এক ঘরোয়া আলোচনা সভায় এই সংস্থার আত্মপ্রকাশ। আলোচনা সভার পূর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুপ দে। সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক আলোচনা লিপিবদ্ধ করা হয়। কমিটি গঠন সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী আলোচনা সভায়  লিপিবদ্ধ করা হবে বলে জানানো হয়।‌ সংস্থার লোগো প্রকাশিত হয়। আজকের এই সংস্থার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক অতনু মিত্র, 'শিক্ষারত্ন' প্রাপক শিক্ষক সুব্রত মহাপাত্র, শিক্ষক ও সমাজকর্মী সুদীপ খাঁড়া, অধ্যাপক সুশান্ত দে, শিক্ষক ও গবেষক সন্তু জানা, শিক্ষক নরসিংহ দাস ও শিক্ষক মনিকাঞ্চন রায়।