Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট প্রদান

*অরুণ কুমার সাউ,তমলুক*; চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (পশ্চিমবঙ্গ) পরিচালিত ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হল শুক্রবার ২৬জুন কেলোমাল সন্তোষিনী হাই স্কুলে। উদ্যোক্তা কেলোমাল…



*অরুণ কুমার সাউ,তমলুক*; চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (পশ্চিমবঙ্গ) পরিচালিত ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হল শুক্রবার ২৬জুন কেলোমাল সন্তোষিনী হাই স্কুলে। উদ্যোক্তা কেলোমাল বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি।  তিন শতাধিক ছাত্রছাত্রী এই সার্টিফিকেট গ্রহণ করে। কৃতী ছাত্রদের সার্টিফিকেটের সঙ্গে বই ও কলম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির বিশিষ্ট সদস্য শিক্ষক সতীশ সাউ, শিক্ষক শম্ভু মান্না, বিশিষ্ট নাগরিক হরেন্দ্রনাথ মাইতি, কমিটির সভাপতি শচীনন্দন ভৌমিক, অমিত চ্যাটার্জি, সত্যব্রত মাইতি নারায়ণ মান্না, তমাল দে, জয়দেব ভৌমিক প্রমূখ। সতীশ সাউ উল্লেখ্য করেন, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ঐতিহাসিক ভাবে ১৯৯২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা চলছে। প্রাথমিক শিক্ষায় ইংরেজি ও পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে শুরু হয়েছিল। ইংরেজি শিক্ষা ফিরে এলেও, সরকারি ভাবে পাশ ফেল প্রথা চালু না হওয়া পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবছর ৫-৮ অক্টোবর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর্ম   ফিলাপ শুরু হয়েছে।